মালদা

জেলার রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো পুরাতন মালদা ব্লক দপ্তর

মালদা জেলার রক্ত সঙ্কট মেটাতে এবার এগিয়ে এলো পুরাতন মালদা ব্লক দপ্তর। মঙ্গলবার পুরাতন মালদার ব্লক দপ্তরের উদ্যোগে দপ্তরের মধ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরের হাজির ছিলেন বিডিও নরোত্তম বিশ্বাস সহ ব্লক দপ্তরের আধিকারিকরা। তবে শুধু রক্তদান শিবিরের আয়োজন করায় নয়, এই শিবিরে রক্তদান করেন বিডিও নরোত্তম বিশ্বাস সহ অন্যান্য ব্লক আধিকারিক থেকে গ্রাম্পঞ্চায়েত সহ স্থানীয়রা। এখানেও বহু মানুষ রক্তদান করেন বলে খবর। 

        রক্তদান সম্পন্ন করার পর বিডিও নরোত্তম বিশ্বাস জানান, ব্লকের পক্ষ থেকে তারা রক্তদান শিবির করেন। কারন জেলায় রক্ত সঙ্কট চলছে। আর এই সঙ্কট থেকে মানুষকে বাঁচাতে তারা এদিন রক্তদান শিবির করছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qxZmqOyWrUE